ইং
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ 23-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

জুলাই শহীদদের স্মরণে শপথ: “একটি মানবিক, জবাবদিহিমূলক ও বৈষম্যহীন রাষ্ট্র গড়বো”—প্রফেসর ইউনূস

ঢাকা, ৫ আগস্ট ২০২৫:
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির প্রতি এক ঐতিহাসিক আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "আজ শুধু স্মরণের দিন নয়, আজ প্রতিজ্ঞার দিন। আমরা শপথ নিই—নিপীড়নের সামনে মাথা নোয়াব না। আমরা গড়বো এমন একটি রাষ্ট্র—যেখানে থাকবে জবাবদিহিতা, মানবিক মূল্যবোধ, গণতন্ত্র এবং বৈষম্যহীনতা।"
প্রধান উপদেষ্টার ভাষ্য মতে, দেশের তরুণ সমাজ দীর্ঘ ১৬ বছর ধরে হতাশা ও বৈষম্যের শিকার হয়েছে। চাকরির ক্ষেত্রে রাজনৈতিক আনুগত্য, ঘুষ, স্বজনপ্রীতি, এমনকি মাফিয়াচক্রের প্রভাবেই গড়ে উঠেছে একটি ‘সুবিধাভোগী শ্রেণি’। দুর্নীতির এই চক্র ভেঙে নতুন এক বাংলাদেশ গড়ার ডাক দিয়েছেন তিনি।

তিনি বলেন, “এই রাষ্ট্র শুধু কাগজে স্বাধীন নয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল মানবিক মর্যাদা, সাম্য ও ন্যায়বিচার—কিন্তু তা আজো বাস্তবায়িত হয়নি। আমাদের তরুণেরা এখন নতুন রূপে প্রতিরোধ গড়ে তুলেছে, যারা ঘুষ দিতে পারেনি, তারাই চাকরি পায়নি। ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থা তার স্বরূপ আজ উন্মোচিত।”

তিনি আরও বলেন, "২০২৪ সালের জুলাই ছিল নতুন এক গণজাগরণের সূচনা। দেশের ছাত্রসমাজ, তরুণ প্রজন্ম, সাধারণ জনগণ একত্রিত হয়ে বলেছে—'এবার ফ্যাসিবাদী শাসনের অবসান চাই।' এই ঐক্য, এই আত্মত্যাগ কখনো বৃথা যাবে না।"

প্রধান উপদেষ্টা জানান, জুলাই শহীদদের স্মরণে সরকার ইতিমধ্যে ৭৭৫টি পরিবারকে ৯৮ কোটি ৪০ লাখ টাকার সঞ্চয়পত্র দিয়েছে। আহত ১৩,৮০০ জনকে তিন শ্রেণিতে চিহ্নিত করে ১৫৩ কোটি ৪ লাখ টাকা অর্থ সহায়তা দেওয়া হয়েছে। গুরুতর আহত ৭৮ জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে এবং চিকিৎসার ব্যয় বাবদ দেওয়া হয়েছে ৯৭ কোটি ৫০ লাখ টাকা।

তিনি বলেন, “জুলাইয়ের শহীদ ও যোদ্ধারা ছিলেন এই দেশের নতুন ইতিহাসের রচয়িতা। তাদের আত্মত্যাগ তখনই পূর্ণতা পাবে, যখন আমরা এক জনকল্যাণভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবো।”

“তাদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। তাদের স্বপ্নই হবে আগামী বাংলাদেশের ভিত্তি।” —প্রফেসর ইউনূস

💬
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাইব্রেকারে রোমাঞ্চের পর রাজসিক শিরোপা জয় ব্রাজিলের নারী দল

1

সালিশ বৈঠকে প্রাণ গেল বাবার, মেয়েকে তুলে নিয়ে বিয়ের ঘটনায় উত

2

ঢাকাসহ ৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

3

জুলাই সনদের আইনি স্বীকৃতি দাবি, নির্বাচনী পরিবেশ তৈরিতে সরকা

4

জুলাই গণ-অভ্যুত্থানের রূপকার ছিলেন জনগণ: ফরেন সার্ভিস একাডেম

5

টঙ্গীতে ব্যাগে মিলল খণ্ডিত লাশ: র‌্যাবের অভিযানে তিনজন গ্রেপ

6

ওমান ফেরত প্রবাসীকে আনতে গিয়ে প্রাণ গেল ৭ স্বজনের: নোয়াখালীত

7

রাজস্ব ব্যবস্থায় স্বচ্ছতা ও স্বস্তি আনতে হবে: ড. সালেহউদ্দিন

8

যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলী-বীর, ঢাকায় অপু বিশ্বাসের আবেগঘন মন

9

ওজন কমানোর সহজ টিপস এবং কার্যকর পদ্ধতি

10

"গণতন্ত্রের ভিত্তিতে কল্যাণ রাষ্ট্র গঠনের আহ্বান তারেক রহমান

11

স্থলভাগের তেল-গ্যাসের মজুত দ্রুত ফুরিয়ে যাচ্ছে, সতর্ক করল জা

12

জ্বর হলে কী কী করনীয়

13

কারমাইকেল কলেজে আহত বার্মিজ পাইথনের দেখা, চিকিৎসা শেষে ফিরবে

14

অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর পূর্তি: নির্বাচন ঘিরে প্রস্ত

15

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণহানি ১২ জনের, হাসপাতালে ভর্তি ৭৪০ রো

16

কক্সবাজার সফর: এনসিপির ৫ কেন্দ্রীয় নেতা কারণ দর্শানোর মুখে

17

নেত্রকোনায় গ্রেফতার খালিয়াজুরী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স

18

যুক্তরাষ্ট্রে শাকিব খান: নীরবতার আড়ালে নতুন চমক

19

ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৬ দেশ

20

আমাদের সাথে বিজ্ঞাপন দিন!
প্রতিদিন হাজার হাজার সম্ভাব্য গ্রাহকের কাছে পৌঁছান