ইং
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ 24-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ত্রিদেশীয় শিরোপা জয় করলো বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ত্রিদেশীয় শিরোপা জয় করলো বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল (পিকচারটি সংগৃহীত)

বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ ক্রিকেট দল আবারও প্রমাণ করলো তাদের ধারাবাহিকতা। দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে প্রোটিয়া যুবাদের ৩৩ রানে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।


ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৬৯ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৯৫ রান করেন রিজান হোসেন, অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় তার। কালাম সিদ্দিকির ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ ৬৫ রান।


ব্যাট হাতে জবাবে ভালোভাবে শুরু করলেও ৪৮.৪ ওভারে ২৩৬ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব–১৯ দল। ওপেনিং জুটিতে ৫৯ রান তোলার পর ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে তারা। বুলবুলিয়া (৩১) ও জেসন রোয়েলস (৩৫) কিছুটা প্রতিরোধ গড়লেও বাংলাদেশের শৃঙ্খলিত বোলিং আক্রমণের সামনে শেষ পর্যন্ত হার মানে প্রোটিয়ারা।


বাংলাদেশ ইনিংসের জাওয়াদ আবরার ও রিফাত বেগ ৪১ রানের বাড়ি জুটি গড়ে দেন। তবে উভয় ওপেনার বিদায়ের পর খুব দ্রুতই আউট হন অধিনায়ক আজিজুল হাকিম তামিম (৭)। সেখান থেকে রিজান ও কালামের ১১৭ রানের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।


দক্ষিণ আফ্রিকার ময়লাতে এক মাস আগে সিরিজ জেতা বাংলাদেশ যুবাদের জন্য এই জয় আত্মবিশ্বাস বড়িয়ে দেবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা৷ ধারাবাহিক পারফরম্যান্সে এই দল ভবিষ্যতের জন্য বড় সম্ভাবনা তৈরি করছে৷   agn/এটি গ্লো নি

💬
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

1

হঠাৎ শ্বাসকষ্ট জানান সহজ ও কার্যকর সমাধান

2

সালিশ বৈঠকে প্রাণ গেল বাবার, মেয়েকে তুলে নিয়ে বিয়ের ঘটনায় উত

3

শাপলা চত্বরে ইন্তিফাদা বাংলাদেশের গণসমাবেশ: পাঁচ দফা দাবি, ব

4

রাজস্ব ব্যবস্থায় স্বচ্ছতা ও স্বস্তি আনতে হবে: ড. সালেহউদ্দিন

5

শাহজালাল বিমানবন্দরে বিদেশি নারীর লাগেজ থেকে ৮.৬৬ কেজি কোকেন

6

দীপ্ত টিভির নতুন ধারাবাহিক ‘খুশবু’তে প্রথমবার আইটেম গানে সাম

7

স্থলভাগের তেল-গ্যাসের মজুত দ্রুত ফুরিয়ে যাচ্ছে, সতর্ক করল জা

8

আজকের সোনার নতুন দর: দেশের বাজারে স্বর্ণের মূল্য কমেছে

9

পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি জামায়

10

ওভাল টেস্টে বৃষ্টির ছোবল, চাপে ভারত | সিরিজ বাঁচাতে হলে জিতত

11

কক্সবাজার সফর: এনসিপির ৫ কেন্দ্রীয় নেতা কারণ দর্শানোর মুখে

12

দ্য হানড্রেডে পাকিস্তানি চমক, দুই তারকাকে দলে নিলেন কাব্য মা

13

পদ্মায় জেলেদের জালে ধরা পড়ল ২২ কেজির ঢাই মাছ, বিক্রি হলো লাখ

14

রাজস্থান রয়্যালস ছাড়তে চান স্যামসন, সিদ্ধান্ত ঝুলে আছে ব্যবস

15

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেল শোধনাগার ও সামরিক ঘাঁটি ক

16

‘পাঁচ মিনিট পরপর কাঁদতাম’ — অতীত সম্পর্ক নিয়ে খোলামেলা শুভশ্

17

জুলাই শহীদদের স্মরণে শপথ: “একটি মানবিক, জবাবদিহিমূলক ও বৈষম্

18

যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলী-বীর, ঢাকায় অপু বিশ্বাসের আবেগঘন মন

19

"গণতন্ত্রের ভিত্তিতে কল্যাণ রাষ্ট্র গঠনের আহ্বান তারেক রহমান

20

আমাদের সাথে বিজ্ঞাপন দিন!
প্রতিদিন হাজার হাজার সম্ভাব্য গ্রাহকের কাছে পৌঁছান